Privacy Policy

আপনার গোপনীয়তা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। JEFA-তে আপনার ব্যক্তিগত তথ্য কীভাবে সংগ্রহ, ব্যবহার এবং সুরক্ষিত রাখা হয়, তা এই পলিসিতে স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে। এই ওয়েবসাইট ব্যবহার করার মাধ্যমে আপনি এই প্রাইভেসি পলিসির শর্তাবলিতে সম্মত হচ্ছেন।

১। আমরা কী কী তথ্য সংগ্রহ করি

অর্ডার সম্পন্ন করতে এবং আপনাকে আরও ভালো সেবা দিতে আমরা নিম্নলিখিত তথ্য সংগ্রহ করতে পারি:

  • নাম, মোবাইল নম্বর এবং ডেলিভারি ঠিকানা
  • ই-মেইল ঠিকানা (প্রযোজ্য ক্ষেত্রে)
  • অর্ডার সংক্রান্ত তথ্য ও পেমেন্টের রেফারেন্স
  • ডিভাইস ও ব্রাউজিং তথ্য (IP অ্যাড্রেস, ব্রাউজার টাইপ, ভিজিটের সময় ইত্যাদি)

২। তথ্য কীভাবে ব্যবহার করা হয়

সংগৃহীত তথ্য শুধুমাত্র নিম্নলিখিত উদ্দেশ্যে ব্যবহার করা হয়:

  • আপনার অর্ডার প্রসেস, প্যাকেজিং ও ডেলিভারি সম্পন্ন করা
  • গ্রাহক সেবা প্রদান ও অভিযোগ নিষ্পত্তি
  • অর্ডার সম্পর্কিত আপডেট বা জরুরি যোগাযোগ
  • ওয়েবসাইটের অভিজ্ঞতা উন্নত করা ও নিরাপত্তা নিশ্চিত করা
  • আপনার সম্মতিতে প্রযোজ্য অফার বা প্রচারণামূলক বার্তা পাঠানো

৩। তথ্যের গোপনীয়তা ও শেয়ারিং

JEFA আপনার প্রদত্ত কোন তথ্য কোন থার্ড পার্টি ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে বিক্রি, ভাড়া বা হস্তান্তর করে না। শুধুমাত্র অর্ডার ডেলিভারির প্রয়োজনে আমাদের ডেলিভারি পার্টনার ও প্রয়োজনীয় টেক পার্টনারের সাথে সীমিত পরিসরে তথ্য শেয়ার করা হতে পারে। তবে কোনরূপ হ্যাকিং বা জালিয়াতির মাধ্যমে তথ্য তৃতীয়পক্ষের নিকটে চলে গেলে সেটির জন্য JEFA দায়ী থাকবে না।

৪। কুকিজ ও ট্র্যাকিং টুলস

আপনার ব্রাউজিং অভিজ্ঞতা উন্নত করতে এবং প্রাসঙ্গিক বিজ্ঞাপন দেখানোর জন্য আমরা কুকিজ এবং গুগল ট্যাগ ম্যানেজার, ফেসবুক পিক্সেল এ জাতীয় ট্র্যাকিং টুলস ব্যবহার করি। এই টুলসগুলো আপনার ব্রাউজিং আচরণ সম্পর্কে সাধারণ তথ্য সংগ্রহ করতে পারে, তবে তা কখনোই আপনার ব্যক্তিগত পরিচয় প্রকাশ করে না। আপনি চাইলে ব্রাউজার সেটিংস থেকে কুকিজ নিষ্ক্রিয় করতে পারেন।

৫। তথ্যের নিরাপত্তা

আপনার ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখতে আমরা যুক্তিসঙ্গত প্রশাসনিক ও কারিগরি ব্যবস্থা গ্রহণ করি। তবে ইন্টারনেটের মাধ্যমে তথ্য আদান-প্রদানে সম্পূর্ণ নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া সম্ভব নয়। তাই আপনার নিজের অ্যাকাউন্ট ও তথ্যের নিরাপত্তা রক্ষায় সতর্ক থাকার জন্য অনুরোধ করা হচ্ছে।

৬। থার্ড পার্টি লিংক

আমাদের ওয়েবসাইটে প্রয়োজনানুসারে থার্ড পার্টি লিংক (যেমন- ইউটিউব, ফেসবুক ইত্যাদি) থাকতে পারে। সেই সব ওয়েবসাইটের নিজস্ব প্রাইভেসি পলিসি রয়েছে এবং সেগুলোর জন্য JEFA দায়ী নয়। তাই কোন লিংকে ক্লিক করে সেখানে ব্যক্তিগত তথ্য প্রদানের আগে সংশ্লিষ্ট সাইটের পলিসি পড়ে নেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।

৭। আপনার অধিকার

আপনি যেকোন সময় আপনার প্রদত্ত তথ্য সম্পর্কে জানতে, সংশোধন করতে বা মুছে ফেলার অনুরোধ করতে পারেন। এছাড়া প্রচারণামূলক বার্তা পেতে না চাইলে আমাদের জানালে আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নেব।

৮। নীতিমালার পরিবর্তন

JEFA যেকোন সময় পূর্ব ঘোষণা ছাড়াই এই প্রাইভেসি পলিসি পরিবর্তন বা হালনাগাদ করার অধিকার রাখে। পরিবর্তিত পলিসি এই পেজেই প্রকাশ করা হবে এবং তা প্রকাশের পর থেকে কার্যকর হবে।

৯। যোগাযোগ

প্রাইভেসি পলিসি সম্পর্কিত কোন প্রশ্ন, উদ্বেগ বা অনুরোধ থাকলে অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন: supportjefa@gmail.com

উপরোক্ত প্রাইভেসি পলিসি মেনে আপনি এই ওয়েবসাইটটি ব্যবহার করছেন।

আপনাকে অসংখ্য ধন্যবাদ।

প্রবলেম সলভিং টিম,

JEFA